• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে আবারও সড়ক দূর্ঘটনা, নিহত ১ আহত -২

Reporter Name / ৩৪৭ Time View
Update : মঙ্গলবার, ৪ মে, ২০২১

গোমস্তাপুরে আবারও সড়ক দূর্ঘটনা, নিহত ১ আহত -২

শফিকুল ইসলাম,গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সড়ক দূর্ঘটনায় পিতা নিহত পুত্রসহ আহত ২ জন। আজ (৪ মে) মঙ্গলবার দুপুর বেলায় উপজেলার পার্বরতীপুর ইউনিয়নের মাধাইপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- নওগাঁ জেলার সাপাহারের ইসলামপুর এলাকার মৃত তাফজুল ইসলামের ছেলে আব্দুল মাতিন (৫৫)। আহত ব্যক্তিরা হলেন- সাপাহার এলাকার ওই মৃত ব্যক্তি আব্দুল মাতিনের ছেলে আবু বাক্কার (৩২)।একই উপজেলার হাপানিয়া এলাকার আজিজুর রহমানের ছেলে কবির (৩৩)।
খোঁজ নিয়ে জানা যায়, ট্রাক্টরের সাথে ছোট পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়।পিকআপের ৩ জন আরহী ছিলেন। তার মধ্য থেকে ঘটনাস্থলে চালক আব্দুল মাতিনের মাথায় গুরতর আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যু হয়।অন্যদিকে আহত দু-ব্যক্তি গুরতর জখম হয়।স্থানিয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকেরা আহত দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই রামেকে (রাজশাহী মেডিকেল কলেজ) প্রেরণ করেন।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার এসআই আব্দুল আজিম ঘটনাস্থলে উপস্থিত আছেন।লাশ এখনও থানায় নিয়ে আসা হয়নি।এদিকে ট্রাক্টর ফেলে রেখে চালকসহ হেলপাররা পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category