• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

প্রধানমন্ত্রীকে সেভ দ্য রোড-এর স্মারকলিপি

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

আকাশ-সড়ক-রেল ও নৌপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালু ও শ্রমিকদের প্রণোদনার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সেভ দ্য রোড। ৪ মে বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আনজুমান আরা শিল্পী, বিকাশ রায় ও মহাসচিব শান্তা ফারজানা ও সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পর নেতৃবৃন্দ বলেন, আমরা স্বারকলিপিতে উল্লেখ করেছি- নৌপরিবহন, সড়কপরিবহন, বেরসকারী রেলপরিবহন ও আকাশপরিবহনের প্রায় ২৫ লাখ শ্রমিক রয়েছে। তাদের মধ্যে আছে বাস-লঞ্চ-রেল ও বিমান স্টেশনের কুলি, ফুটফরমায়েশ খাটা নিন্ম আয়ের শ্রমিক এবং পরিবহন সহকারী। এছাড়াও আছে চুক্তি ভিত্তিক রোজ হারে কাজ করা আরো প্রায় ৫ লাখ শ্রমিক। প্রায় ৩০ লক্ষ শ্রমিককে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে পুলিশ-প্রশাসন সহ রাষ্ট্রিয়ভাবে বাংলাদেশকে করোনা পরিস্থিতিতে সত্যিকারের লকডাউনের আয়ত্বে রাখার জন্য ১০০০০/- দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়ার ব্যবস্থা করলেই এখন নির্মম মৃত্যু জেনেও যেমন ঘরের বাইরে বেরিয়ে আসছে তারা, তা আর আসবে না বলে আমরা বিশ^াস করি। একই সাথে আমরা স্মারকলিপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছি – প্রণোদনা ও স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনের মধ্যে পরিবহন চালু করলে অন্তত অর্থনৈতিক ক্ষতি ও করোনা পরিস্থিতি উত্তরণে আপনার সরকার সফল হবে। দাবি ঈদের পর ৭ দিনের মধ্যে না মানলে ৬৪ জেলায় সেভ দ্য রোড-এর পাশাপাশি শ্রমিক-মালিক-যাত্রীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে আমরণ অনশনের কর্মসূচী দেয়ারও পরিকল্পনা আছে আমাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category