• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

পাবনায় ৩দফা দাবিতে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৩দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদান করেছে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বেলা সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষে হয়। এসময় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ৩দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুৃর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। ৩ দফার মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চালু, শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিক্রয়।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান; পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লা শেখ, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন, সাবেক লাইন সম্পাদক আলাউদ্দিন আলাল, মোটর শ্রমিক নেতা শেখ রনি প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সর্বাত্মক লকডাউনে গণপরিবহণ ছাড়া সবই খোলা রয়েছে। সড়কে হাজারো অটোরিক্সা-সিএনজি-মাইক্রোবাস-ট্রাক গাড়ি চলাচল করছে। এসব গাড়ি সচল রেখে শুধু গণপরিবহণ বন্ধ রেখে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধ করা সম্ভব নয়।
তারা আরও বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন বাস চলাচল না করায় সারাদেশে লাখ লাখ পরিবহণ শ্রমিক মানবেতর দিনযাপন করছেন। অনেক পরিবহণ মালিক ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না। তারা জীবিকার তাগিদে গণপরিবহণ চালুর দাবি জানান।
এসময় মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি জীবন সরকার, পরিবহন শ্রমিক নেতা মো. শাহীন, আ. মোমিন, হান্নান মুন্সি, রিপন হোসেন, আবুল কালাম, ফেরদৌস আলী, শাহিন আলম, মেহেদি হাসান পুটিং, মুন্নাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category