• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দুই ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা ঝিনাইদহে

Reporter Name / ২২৬ Time View
Update : শুক্রবার, ৭ মে, ২০২১

ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটের ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। জানা যায়, ভোক্তার অধিকার সংরক্ষণে জেলাব্যাপী অভিযান পরিচালনা করছে কার্যালয়টি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে সুশীল এন্ড ব্রাদ্রার্সকে ১৫ হাজার টাকা ও অবৈধ প্রসাধনীর রাখার অপরাধে রিয়া কসমেটিকসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca