• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রহনপুরে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ৭ মে, ২০২১

শফিকুল ইসলাম,
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে পৈত্রিক সম্পত্তি ভূয়া কাগজপত্র তৈরি করে দখলের প্রচেষ্টা ও ভূমিদস্যু কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি লাল মোহাম্মদ নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। শুক্রবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কাযার্লয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগির ছেলে শাহদাৎ হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, আমার পিতার নামের আর/এস রেকর্ড চালু থাকা দখলিয় সম্পত্তি যাহা আমার নামে খোসকবলা রেজিষ্ট্রিকৃত। এ সম্পত্তিতে আমি ঘর নিমার্ণ করার জন্য কাজ শুরু করলে এলাকার ভূমিদস্যু মোজাম্মেল হক বাধা দেয়। প্রেক্ষিতে উপজেলা নিবার্হী অফিসারের নিকট অভিযোগ করি, তিনি অভিযোগটি আমলে নিয়ে অভিযোগটি থানায় প্রেরণ করেন। গোমস্তাপুর থানা পুলিশ উভয় পক্ষকে নিয়ে থানায় বসে মীমাংসা করে দেয় এবং আমার সম্পত্তিতে মোজাম্মেল হককে যেতে বারন করে। ভুমিদস্যু মোজাম্মেল হক গত জানুয়ারী মাসে উক্ত জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। মাননীয় আদালত তার আবেদন গ্রহণ করেনি। বর্তমানে উক্ত জমিতে প্রায় ৫ মাস ধরে আমার নিমার্ণ কাজ বন্দ আছে। এতে আমার ক্ষতি হচ্ছে। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে আমার নায্য জমি দখলমুক্ত করতে উর্ধ্বতন কতৃপক্ষের নিকট দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca