• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিরল রোগে আক্রান্তদের ইবি’র ভিসির উপহার পৌঁছে দিলো রংপুর জেলা প্রশাসন

Reporter Name / ৩৩৭ Time View
Update : শনিবার, ৮ মে, ২০২১

বিরল রোগে আক্রান্তদের ইবি’র ভিসির উপহার পৌঁছে দিলো রংপুর জেলা প্রশাসন

রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার বিরল রোগে আক্রান্ত একই পরিবারের অসুস্থ তিন ভাইয়ের পাশে সহায়তার হাত বাড়িয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শেখ আব্দুস সালাম। ইতোমধ্যে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান পরিবারটিকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। ওই পরিবারটির তিন প্রজন্মের ৬ জন প্যারালাইসিস জাতীয় এক ধরনের অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (৮ মে) বিকেলে রংপুর নগরীর মাহিগঞ্জ আমতলা সংলগ্ন ট্যাকসোর দিঘী গ্রামে গিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শেখ আব্দুস সালাম এর পক্ষে অসহায় ওই পরিবারকে নগদ অর্থ প্রদান করেন রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এ সময় তিনি অসুস্থ নাসির, রফিক ও বশিরের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। এসময় অসহায় এ পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, “এ পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পরিবারটির জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca