• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

প্রতিশোধ নিতেই ছয় বছরের শিশুকে হত্যা করে কিশোর নয়ন

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ৯ মে, ২০২১

নাটোরে ৬ বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে নয়ন মিয়া নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।উপজেলার সাবগাড়ি গ্রামে ৬ বছরের শিশু মহিবুলাহ হত্যার রহস্য উন্মোচন করে এমন তথ্য জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।

পুলিশ জানায় মোবাইল ফোন ও মামার ওপর প্রতিশোধ নিতেই শিশুটিকে গলা কেটে হত্যা করে আরেক কিশোর নয়ন মিয়া।

এদিকে বৃহস্পতিবার সিআইডি সহ জেলা পুলিশের তদন্তে শুক্রবার রাতে আটক করা হয় কিশোর নয়ন মিয়াকে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যার কাজে ব্যবহৃত ছুরি। দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, মোবাইল দেখাসহ নিহত শিশুর মহিবুলাহর মামা ১২ বছরের কিশোর সোহানের সাথে একই গ্রামের অপর কিশোর নয়নের বিরোধ শুরু হয়। প্রতিশোধ নিতে পাখির বাসা দেখানোর কথা বলে শিশু মহিবুলাহকে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে হত্যা করে ঘাতক নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca