নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) বিকেল সোয়া ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হাজতি জেলার শিবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম। হাজতি নং ১৪১৮/২১ ।
জেল সুপার জানান, ওই হাজতি নঁওগার বিশেষ ট্রাইবুনাল-০১ মাদক মামলার আসামি ছিলেন। কারাগারে থাকাকালীন অবস্থায় ওই হাজতি বুকের ব্যথায় অসুস্থবোধ করলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হাসপাতাল সুত্রে জানা যায়, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
তাকে চলতি মাসের ৭ তারিখে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ আধুনিক হাসপাতালের মর্গে ছিলো।