• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে দেবীনগর এর ইফতার অনুষ্ঠিত

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১১ মে, ২০২১

জমশেদ আলী,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে তরুণদের নিয়ে গড়ে উঠা সেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে দেবীনগর এর ইফতার অনুষ্ঠিত হয়েছে।সোমবার রক্তের বন্ধনে দেবীনগর সংগঠনের আয়োজনে দেবীনগর হাইস্কুল মাঠে দুশতাধিক সদস্যদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।ইফতার কালে সেচ্ছাসেবী সংগঠনটির সক্রিয় সদস্য মোখলেসুর রহমান হাসবর জানান এটি একটি সেচ্ছাসেবী রক্তদান সংগঠন। দেবীনগর সমাজ উন্নয়ন সংস্থার একটি অঙ্গসংগঠন হিসেবে রক্তের বন্ধনে দেবীনগর সংগঠনটি ২০২০ সালের ৩০ শে আগাষ্ট যাত্রা শুরু করে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে সংগঠনটির ব্যানারে ইউনিয়নের ৬ টি স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পূর্ন করেছে। অসংখ্য মুমূর্ষূ রুগীদের ব্লাড ম্যানেজ করে দিয়ে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আল মাদরাসাতুস সালাফিয়াহ এর প্রধান শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম সহ রক্তের বন্ধনে দেবীনগর সংগঠনের শুভাকাঙ্খী মোঃ নাসির উদ্দীন,মঈন ইসলাম,নাইম বাবু সহ অন্যান্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca