• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আ. লীগের সহ-সভাপতি কেয়া রহমানের উদ্যোগে ঈদ সামগ্রী প্রদান

Reporter Name / ২৫০ Time View
Update : বুধবার, ১২ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিহা সবনম কেয়া রহমানের উদ্যোগে গরীব, দুঃখী ও অসহায় পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০০ পরিবারের একাংশকে সাধ্যমত ঈদ উপহার প্রদান করা হয়।

১১ মে মঙ্গলবার বিকেলে নিজ এলাকায় এ সব ঈদ সামগ্রী বিতরণ করেন কেয়া রহমান ও তার কর্মীরা।

এ বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় গরীব মানুষদের একটুখানি হাঁসি ও খুশি ভাগাভাগি
করে নিতে সামান্য ঈদ সামগ্রী তুলে দিলাম। করোনা কালীন এ মহাসংকটে আসুন আমরা সমাজের বিত্তবানগণ সকলেই নিজ নিজ পাড়া প্রতিবেশি ও আত্মীয় স্বজনের জন্য সাধ্যমত সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করি।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিহা সবনম কেয়া রহমান ডিসি ফুড মাদারিপুর’র সেফাউর রহমান এর সহধর্মিণী। বিভিন্ন সময় তারা অসহায় গরীব মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন।- কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca