নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকায় বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
১১ মে মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ দুঘটনা ঘটে। মৃত কৃষক পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে খাইরুল ইসলাম (৪৫)।
স্থানীয়দের উদ্বৃতি দিয়ে পাকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে মৃত খাইরুল তার বাড়ির পাশের ধানক্ষেত থেকে বাড়ি এসে উঠানে দাঁড়ানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন বজ্রপাতে ১ কৃষকের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।