নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
নতুন করে আক্রান্ত ১৯ জন মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এর মধ্যে ৩ জন শিবগঞ্জ উপজেলার। এর আগে গত ১০ মে সোমবার রাতে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৬৭ টি নমূনার পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। করোনার শুরু থেকে এনিয়ে জেলায় মোট ১ হাজার ৬৯ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৯৩৭ জন। মারা গেছেন ২১ জন। আর জেলা জুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ১১১ জন।- কপোত নবী।