• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

অতিরিক্ত আইজিপি হলেন ডিআইজি শফিকুল ইসলাম

Reporter Name / ২৯৫ Time View
Update : সোমবার, ১৭ মে, ২০২১

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ দেয়া হয়।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম ও পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি এম খুরশীদ হোসেন।

এর আগে, গত ১২ মে তাদের পদোন্নতি দিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca