• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

বদলগাছীতে দলছুট হনুমানকে দেখতে দলবেঁধে মানুষের ভিড়

Reporter Name / ৪৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

হারুনুর রশিদ (হারুন) বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতেএকটি হনুমান দল ছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এ হনুমানটিকে দেখতে শিশু-কিশোর, নারীসহ শত শত উৎসুক জনতা ভীড় করছে।

স্থানীয় সূত্রে জানা যায় মঙলবার সকালে ,উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ের হলুূদ বিহার গ্রামে হনুমানটি দল ছুট হয়ে লোকালয়ে চলে আসে।

মঙ্গলবার সকালে প্রথমে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার দ্বীপগঞ্জ বাজারের
ঐতিহাসিক হলুদবিহারের উত্তর পাশে এনার বাড়ির সামনে গাছের মগডালে দেখতে পায়। পরে হুনুৃমানটি হলুূদ বিহার দ্বীপের দক্ষিন দিকে আচাব আলীর বাড়ির পাশে একটি গাছের ডালে অবস্থান নেয় । হনুমানটি কখনো মাটিতে নামিয়ে আসে আবার কখনো লাফিয়ে লাফিয়ে চলতে থাকে বিভিন্ন গাছের ডালে ডালে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমায়।

উপজেলার হলুূদ বিহার গ্রামের চায়ের দোকানদার ফিরোজ হোসেন বলেন,
দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানটি হঠাৎ আমরা বাজারের পাশে দেখতে পাই। হুনুমানটি এক গাছ আর এক গাছে
ছোটাছুটি করছে আমরা তাকে বিরক্ত না করে খাবার দিচ্ছি।

হলুদবিহার গ্রামের শাহিনুর ইসলাম জানান,
হনুমানটি বন থেকে লোকালয়ে এসেছে
তাকে ঘিরে উৎসুক জনতা ভিড় করছে। বর্তমান হলুদ বিহার দিঘির পাড় এলাকায়
হনুমানটি অবস্থান করছে।

হনুমানটিকে যথাযথ ভাবে সংরক্ষনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, সংবাদটি এই প্রথম আমি শুনলাম। হনুমানটি কোথা থেকে এসেছে এর গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে যথাযথ
ভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category