• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রোজিনার ওপর হামলাকারীদের বিচার ও মুক্তির দাবিতে কাল দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ৪৬২ Time View
Update : বুধবার, ১৯ মে, ২০২১

ঢাকা বুধবার ১৯ মে ২০২১: ক‌রোনা থাক, প্রচন্ড গরমই থাক আর অ‌ঝোর ধারায় বৃ‌ষ্টি হোক তবুও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে চাই প্রতিরোধ- প্রতিবাদ। আগামিকাল বৃহস্পতিবার ২০ মে সকাল ১১ টায় দেশব্যাপী সকল জেলা-উপজেলায় (যে কোন সংগঠনের ব্যানারে) সাংবাদিক রোজিনা ইসলামের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলাদের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে, সাজানো মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তি, বিচার বিভাগীয় তদন্ত, দূদক কর্তৃক হামলাকারীদের আর্থিক সম্পদের সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে প্রতিবাদ-সমাবেশ চল‌বে।

দেশব্যাপী এ কর্মসূচী সফল করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আহবান করা যাচ্ছে।

বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অন‌্যা‌য়ের বিরু‌দ্ধে, বাংলাদে‌শে পেশাদার এবং অনুসন্ধানী সাংবা‌দিকতার স্বপ‌ক্ষের যুদ্ধে অংশ নিতে সকল সাংবাদিক এবং সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

মনে রাখতে হবে, আমরা সরকারের বিরুদ্ধে নই; শুধুমাত্র সরকারের মাঝে লুকিয়ে থাকা সরকার বিরোধী-দূর্ণীতিবাজদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধটা চলবে। শুধুমাত্র ঘ‌রে ব‌সে ফেসবুকে ষ্ট্যাটাস দি‌য়ে কেউ দায় এড়িয়ে যাবেন না। যে যু‌দ্ধের মা‌ঠে রোদ-বৃ‌ষ্টি আর সব প্রতিকূলতা মাথায় নি‌য়ে মাঠেই থাকুন।

এ প্রতিবাদ সাংবাদিকদের হারানো সম্মাণ-ঐতিহ্য রক্ষার আন্দোলন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এ আন্দোলনে সাংবাদিক রোজিনার ন্যায়বিচারের স্বার্থের আন্দোলনে আপনিও অংশ নিন; প্রতিবাদ-সমাবেশ সফল করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category