• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিবগঞ্জে গম সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগঃ নেয়া হচ্ছে ভারতীয় গম

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ
চলতি অর্থ বছরে শিবগঞ্জে গম সংগ্রহে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকের নিকট হতে গম সংগ্রহ না করে সিন্ডিকেটের মাধ্যমে ভারত থেকে আমদানী কৃত গম সংগ্রহ করছেন কতৃৃপক্ষ বলে একাধিক গোপন সূএে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ভারত থেকে আমাদানী করা গম শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামের পার্শ্ববর্তী আম বাগানে আনলোড করে বস্তা পরিবর্তন করে শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামের সংগৃহীত খাদ্য অধিদপ্তরের বস্তায় ভর্তি করা হচ্ছে। এ সময় ৬জন ট্রাক চালক বলেন আজ ১৯ মে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আমদানী করে ৬ট্রাক গম আনলোড করে শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামের বস্তা জাত করা হচ্ছে। শুধু তাই নয়, মনাকষা ইউনিয়ন পরিষদ চত্বরে জনৈক ব্যক্তির ভাড়া করা গুদামে আমদানীকৃত গম ট্রাক থেকে আনলোড করে খাদ্য গুদামের বস্তায় ভর্তি করে পূণরায় ট্রলিতে বোঝায় করে শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা হচ্ছে বলে সরজমিনে জানা গেছে।
অন্যদিকে, আরো ৪জন চালক জানান আজ ১৯মে ঠাকুরগাঁও থেকে ৪ট্রাক গম সরবরাহ করা হয়েছে খাদ্য গুদামের জন্য। কৃষক শহিদুল ইসলাম জানান, আমি অনেক ঘুরাঘুরি করেও খাদ্য গুদামে কোন গম বিক্রি করতে পারিনি। একই অভিযোগ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকজন কৃষকের। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান আমরা গম বিক্রির জন্য যোগাযোগ করলে খাদ্য গুদামের জনৈক কর্মকর্তা এন্তাজ আলি নামে একজনের সাথে যোগাযোগ করতে বলেন। এ ব্যাপারে এন্তাজের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা খাদ্যগুদামের এল এস ডি গোলাম রসুল জানান, এ পর্যন্ত প্রকৃত কৃষকদের নিকট হতে ১৪শ মাট্টিক টন গম সংগ্রহ করা হয়েছে। ভারত থেকে আমদানীকৃত কোন গম ক্রয় বা সংগ্রহ করা হয়নি।কৃষকদের তালিকা চাইলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করতে বলেন।কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানমোহাম্মদের সাথে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানমোহাম্মদের সাথে যোগাযোগে করা হলে তারা পুনরায় । উপজেলা কৃষি কর্মকর্তার সাথেই যোগাযোগ করতে বলেন। গম সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী সাকিব আল রাব্বীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রকৃত কৃষকদের নিকট হতেই নিতে হবে। অন্যথায় প্রমান সাপেক্ষে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category