• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভোলাহাটে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

Reporter Name / ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

ভোলাহাটে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

বি.এম রুবেল আহমেদ, ভোলাহাটঃ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের উপর অমানবিক নিষ্ঠুর নির্যাতনের প্রতিবাদে ভোলাহাট প্রেস ক্লাব ও সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় ভোলাহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, সাবেক সভাপতি তাজামুল হক আরাফাত, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম কার্যকরী সদস্য মহসিনুর রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, জামবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক, গোহালবাড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রানাউল হক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি আমানুল্লাহ সাকির, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি জানান আজকের এই মানববন্ধনে। সারাদেশের সাংবাদিক সমাজের সাথেও একাত্মতা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category