• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

মেডিসিন দিয়ে আম পাকা- শিবগঞ্জে পুলিশ ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ২৫ মন লখনা আম ধ্বংস

Reporter Name / ৩৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

 

 

মেডিসিন দিয়ে আম পাকা-
শিবগঞ্জে পুলিশ ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ২৫ মন লখনা আম ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসময়ে আম পেড়ে কেমিকেল ও মেডিসিন দিয়ে আম পাকানোর সময় উদ্ধার ২৫ মন আম ধ্বংস করা হয়েছে।

২০ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় ৪৫টি ক্যারটের এ ২৫ মন লখনা আম ধ্বংস করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মিঠুন মৈত্র, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি ফরিদ হোসেন এ প্রতিবেদককে জানান, আম পাড়ার সময় না হওয়া পর্যন্ত বাজারে আম নামবে না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতি লোভের আশায় অপরিপক্ক আম পেড়ে
মেডিসিন দিয়ে পাকাচ্ছে। এমনি একটি আড়তে অভিযান চালিয়ে আমগুলো জব্দ করা হয়েছিল। অভিযানের টের পেয়ে সব পালিয়ে যায়।

তিনি আরও জানান, আমের আড়তসহ ব্যবসায়ীদের নজরে রাখছে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ। কোন অবস্থায় অবৈধ ভাবে আমের কারবার করতে দেয়া হবে না বলেও জানান ওসি ফরিদ হোসেন। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category