• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

নাচোলে ফের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Reporter Name / ২০৪ Time View
Update : শনিবার, ২২ মে, ২০২১

নাচোলে ফের ভ্রাম্যমাণ
আদালতে জরিমানা

মোঃ সুফিয়ান নাচোল চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে
সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অমান্যসহ মাস্ক পরিধান না করায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ও সন্ধ্যায় যথাক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)খাদিজা বেগম নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে এ অভিযান পরিচালিত করেন। দু’টি ভ্রাম্যমান আদালতে প্রায় ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম বলেন, করোনার দ্বিতীয় টেউয়ে সারাদেশের মত সংক্রিমত হচ্ছে নাচোল উপজেলার লোকজন। এ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানতে এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় পৌর এলাকার বিভিন্নস্থানে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল ও দোকানগুলোতে ভিড়সহ অনেকের মুখে মাস্ক পরিধান না থাকায় জরিমানা করা হয়। এছাড়া জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম এর নেতৃত্বে এ ধরনের আরেকটি ভোক্তা অধিকার আইনে এক হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca