• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ, গোমস্তাপুর ভূমি অফিসের সার্ভেয়ার মিজানের ঘুষ দাবি

Reporter Name / ৩৬৬ Time View
Update : রবিবার, ২৩ মে, ২০২১

উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ,
গোমস্তাপুর ভূমি অফিসের সার্ভেয়ার মিজানের ঘুষ দাবি

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহন্ত এস্টেটের ১৪.৪৭ একর জমি অবৈধভাবে খাস জমিতে রুপান্তর করার অপচেষ্টা করছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজান,এই মর্মে গোমস্তাপুর উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী

শ্রী শ্রী শ্যামরায় দেব বিগ্রহ এষ্টেট(মহান্ত এষ্টেট) এর অভিযোগ,সার্ভেয়ার মিজান,উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা এসিল্যান্ডকে মিথ্যা তথ্য দিয়ে শ্রী শ্রী শ্যামরায় দেব বিগ্রহ এষ্টেট(মহান্ত এষ্টেট) এর গোমস্তাপুর উপজেলার গোঙলপুর মৌজায় ১৪.৪৭ একর জমিকে অবৈধভাবে খাস জমিতে রুপান্তর করার অপচেষ্টা চালালে স্টেটের মহান্ত মহারাজ গত বুধবার (১৯ মে)দলিল ও খতিয়ানসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র উপজেলা ভূমি অফিসে দাখিল করার সত্ত্বেও গতকাল(২০ মে বৃহস্পতিবার) জমিতে গিয়ে সিমানায় খুটি পুঁতে সার্ভেয়ার মিজান তার অপচেষ্টা অব্যহত রাখেন।

অভিযোগকারী ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন,আমার ব্যক্তিগত দেবত্তর এষ্টেটের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা ও এক লক্ষ টাকা ঘুষ দাবী করেন সার্ভেয়ার মিজান। এ বিষয়টিও এসিল্যান্ড গোমস্তাপুর এর নিকট অবহিত করা হয়েছে।সংম্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।বিতর্কিত সার্ভেয়ার মিজানকে এই গোমস্তাপুর উপজেলা ভূমি অফিস থেকে অপসারণ করার দাবি জানান মহন্ত মহারাজ ক্ষিতীশ চন্দ্র আচরী।

উল্লেখ্য,রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারীর সাথে এসব ঘুষ/দুর্নীতির বিষয়ে কথা-কাটাকাটির হওয়ার পরিপ্রেক্ষিতে গোমস্তাপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে সার্ভেয়ার মিজান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category