• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

গোমস্তাপুর ভূমি অফিসের সার্ভেয়ার মিজানের ঘুষ দাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ

Reporter Name / ৪০৫ Time View
Update : সোমবার, ২৪ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহন্ত এস্টেটের ১৪.৪৭ একর জমি অবৈধভাবে খাস জমিতে রুপান্তর করার অপচেষ্টা করছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজান, এই মর্মে গোমস্তাপুর উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী
শ্রী শ্রী শ্যামরায় দেব বিগ্রহ এষ্টেট(মহান্ত এষ্টেট) এর অভিযোগ,সার্ভেয়ার মিজান,উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা এসিল্যান্ডকে মিথ্যা তথ্য দিয়ে শ্রী শ্রী শ্যামরায় দেব বিগ্রহ এষ্টেট(মহান্ত এষ্টেট) এর গোমস্তাপুর উপজেলার গোঙলপুর মৌজায় ১৪.৪৭ একর জমিকে অবৈধভাবে খাস জমিতে রুপান্তর করার অপচেষ্টা চালালে স্টেটের মহান্ত মহারাজ গত বুধবার (১৯ মে)দলিল ও খতিয়ানসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র উপজেলা ভূমি অফিসে দাখিল করার সত্ত্বেও গতকাল (২০ মে বৃহস্পতিবার) জমিতে গিয়ে সীমানায় খুটি পুঁতে সার্ভেয়ার মিজান তার অপচেষ্টা অব্যহত রাখেন।
অভিযোগকারী ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন, আমার ব্যক্তিগত দেবোত্তর এষ্টেটের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা ও এক লক্ষ টাকা ঘুষ দাবী করেন সার্ভেয়ার মিজান। এ বিষয়টিও এসিল্যান্ড গোমস্তাপুর এর নিকট অবহিত করা হয়েছে। সংম্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিতর্কিত সার্ভেয়ার মিজানকে এই গোমস্তাপুর উপজেলা ভূমি অফিস থেকে অপসারণ করার দাবি জানান মহন্ত মহারাজ ক্ষিতীশ চন্দ্র আচরী।
উল্লেখ্য, জনৈক ইউপি চেয়ারম্যানের সাথে এসব ঘুষ/দুর্নীতির বিষয়ে কথা-কাটাকাটির হওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করে সার্ভেয়ার মিজান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category