• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

নিয়ামতপুর শ্রমিক লীগের ঈদ পুনর্মিলন

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ২৪ মে, ২০২১

জামাল হোসেন , নিয়ামতপুর (নওগাঁ ) সংবাদদাতা ঃ শ্রমিক লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩মে) বিকাল ৫ টায় বাহদুর পুর ইউনিয়নের খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু।
ঈদ পুনমির্লনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিণত করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের সর্বোপরী উন্নয়নে মহাজাগরন সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন।
তিনি আরো বলেন, ভ্রাতৃত্ববোধের সহায়ক ভুমিকা হচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উল্লেখ করে তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, বাহাদুর পুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র, বাহাদুর পুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এনতাজ আলী ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category