• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত- মারাগেছে ২টি মহিষও

Reporter Name / ২৭০ Time View
Update : সোমবার, ২৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সদর, রহনপুর ও গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছে। এ সময় ১ জন আহত ও ২ টি মহিষও মারা যায়।

জানাগেছে, ২৪ মে সোমবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হরমা এলাকায় বাড়ির পাশে বেধে রাখা মহিষ আনতে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হয়। এ সময় তার পিতাও গুরুতর আহত হয় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যর ২টি মহিষও মারা গেছে। নিহত রবিউল ইসলামপুর ইউনিয়নের হরমার একরামুল হকের ছেলে।

অপর দিকে সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় লিচু কুড়াতে গেলে বজ্রপাতে আল-আমিন নামে এক কিশোর নিহত হয়। নিহত কিশোর সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় শরিফুল ইসলামের ছেলে।

অন্যদিকে ২৪ মে সোমবার দুপুর সাড়ে ৩ঃ টার দিকে শাহিদা আখতার নামে ১১ বছরের ১ কিশোরী নিহত হয়। নিহত কিশোরী গোমস্তাপুর উপজেলার নসিবন্দিনগর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে। বৃষ্টির মধ্যে আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহিদা নিহত হয়।

অপরদিকে দুপুরে লিলি খাতুন খুশি নামে ১০ বছরের ১ শিশু নিহত হয়েছে। বাড়ির পাশে বজ্রপাতে মারা যায় খুশি। নিহত শিশু রহনপুর ইউনিয়নের হুজরাপুর গ্রামের বিপ্লব আলির মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, দুপুরে মেঘ উঠলে সদরে বজ্রপাতে হতাহতের ঘটনাদুটি ঘটে। এসআই জালাল ও এসআই আবু হাসান ঘটনাস্থলে গেছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category