• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বজ্রপাতে ২ কিশোরীর মৃত্যু

Reporter Name / ৩৫১ Time View
Update : সোমবার, ২৪ মে, ২০২১

গোমস্তাপুরে বজ্রপাতে ২ কিশোরীর মৃত্যু

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে ২ কিশোরীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৪ মে) দুপুরে রহনপুর পৌর মহল্লার হুজরাপুর ও গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া অভিমান্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপুলের মেয়ে খুশি (১২) ও গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া অভিমান্যপুর গ্রামের নাজমুলের মেয়ে সাদিয়া (১০)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঝড়-বৃষ্টির সময় ওই কিশোরীরা নিজ নিজ এলাকার আমবাগানে আম কুড়াতে যায়। সে সময় বজ্রপাত হলে তারা গুরুত্বর আহত হলে তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca