নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ২৮ জন। জেলার করোনার ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছে ১৯ জন রোগী। আর চিকিৎসাধীন আছেন ২৪৬ জন।
মোট সনাক্ত রোগী ১ হাজার ৩৭৩ জন। মোট পরীক্ষার জন্য নমূনা পাঠানো হয়েছিল ৮হাজার ৯১৭ জনের। এর ভেতর পজিটিভ ১ হাজার ৩৭৩ জন আর নেগেটিভ ৭হাজার ২০৫ জন। আর রেজাল্ট পেন্ডিং আছে ৩৩৯ টি। হাসপাতালে ভর্তি ২৮৫ জন ও ২৯৭ জন চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ১ হাজার ৪৮ জন রোগী।
২৪ মে সোমবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪ হাজার ৭০৬টি নমূনা পাঠানো হয়েছিল। যার ভেতর শিবগঞ্জ থেকে ১ হাজার ৪৯৯ জন, গোমস্তাপুর থেকে ৯৯৫ জন, নাচোল থেকে ৯১৭ জন এবং ভোলাহাট উপজেলা থেকে ৭৯৯ জন। এদের ভেতর করোনা পজিটিভ সদরে ৭৩৫ জন, শিবগঞ্জের ৩০৪ জন, গোমস্তাপুরের ১১৫ জন, নাচোলের ১৩৮ জন ও ভোলাহাটের ৮১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সদরে ১২জন, শিবগঞ্জে ২৬ জন, গোমস্তাপুরে ৬ জন, নাচোলে ৩৭ জন ও ভোলাহাটে ১ জন।মোট ৮২ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তির সংখ্যা ১ জন। এখন পর্যন্ত জেলায় মোট মৃত ব্যক্তির সংখ্যা ২৮ জন। এদিকে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। – কপোত নবী।