• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭ দিনের লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শফিকুল ইসলাম,
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন কতর্ৃক ঘোষিত সবার্ত্বক ৭ দিনের লক ডাউনের প্রথম দিনে গোমস্তাপুরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে উপজেলা সদরসহ রহনপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল লক্ষ্য করা গেছে। এ লকডাউনে উপজেলার বেশীরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাটে যানবাহনের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা গেছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে তবে জনসাধারণের মুখে মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে। বিধি নিষেধ বহির্ভূত এলাকাগুলোতে সামাজিক দূরত্ব মেনে চলার লক্ষন কম দেখা গেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস জানান, লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির জানান, লকডাউন সফলতায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক পরিধান করে সকল বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca