• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউনের ১ম দিনে গোমস্তাপুরে কঠোর বিধি নিষেধ

Reporter Name / ৩০৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউনের ১ম দিনে গোমস্তাপুরে কঠোর বিধি নিষেধ

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
করোনাায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা প্রশাসকের ঘোষিত বিশেষ লকডাউনে পুলিশের কঠোর নজরদারি‌ লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (২৫মে) সকালের সরেজমিনে দেখা যায়, রহনপুর পৌরসভার কলেজ মোড়, খোয়ারমোড় , পুরাতন বাজার ,রেলস্টেশন বাজারসহ বোয়ালিয়াবিভিন্ন এলাকায় পুলিশ চেক পোস্ট বসিয়ে তল্লাশি অব্যহত রেখেছে। জরুরী পন্যসামগ্রী, ওষুধ পরিবহন, কাঁচা-মালামাল পরিবহন ছাড়া সকল প্রকার পরিবহন বন্ধ লক্ষ করা গেছে। এছাড়া বিভিন্ন বাজারে কাচা-মালামাল বিক্রি,মুদিদোকান ওষুধের দোকান, মাছের বাজার খোলা রয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, সাধারণ জনগণকে আমরা বাড়ির ভেতরে রাখার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। বিনা প্রয়োজনে যারা বাড়ির বাইরে বের হচ্ছে তাদের জরিমানা করা হচ্ছে।

অপরদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,লকডাউন কার্যকরে পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca