• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

শিবগঞ্জে কঠোর লকডাউন, পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সারা দেশে চলমান লকডাউনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনার প্রকোপ দিন দিন মারাত্মক আকার ধারণ করায় এই জেলায় ২৫ মে ২০২১ থেকে ৩১ মে ২০২১ পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষনা দেন জেলা প্রশাসক । কঠোর এই লকডাউন বাস্তবায়নে পুরো জেলাতেই জেলা প্রশাসন রয়েছে তৎপর । এরই ধারাবাহিকতায় জেলার শিবগঞ্জ উপজেলায় পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো । মঙ্গলবার ২৫ মে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার বাজার ও মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট । এমনকি শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ শিবগঞ্জ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণকেও এই লকডাউন বাস্তবায়নে বাড়ির বাইরে থাকা লোকজনকে সচেতন করা সহ এদিক সেদিক ছুটোছুটি করতে দেখা গেছে । তবে শিবগঞ্জ থানার ওসি মো: ফরিদ হোসেন জানান, উপজেলার কিছু কিছু এলাকার মানুষ সচেতন হলেও বেশিরভাগ মানুষকে আমরা করোনা সচেতনতা বিষয়ে বোঝাতে হিমশিম খাচ্ছি । মনে হচ্ছে তারা নিজেরা বা পরিবারের কেউ করোনা আক্রান্ত না হলে তারা এর প্রকোপ ও ক্ষতিকর দিক সম্পর্কে এরা বুঝবেই না । এরপরও আমরা যথেষ্ট চেষ্টা করছি বিশেষ প্রয়োজন ছাড়া মানুষকে ঘরে রাখতে । এ সময় তিনি কঠোর এই লকডাউন বাস্তবায়নে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সহযোগিতাও কামনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category