• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

লকডাউনের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জে পুলিশসহ জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা

Reporter Name / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। ২৫ মে মঙ্গলবার থেকে আগামী রোববার রাত ১২ টা পর্যন্ত চলবে লকডাউন।

প্রথম দিন লকডাউনে দেখা গেছে প্রশাসনের ব্যাপক তৎপরতা। ডিসি, এসপি, ওসি, ইউএনও, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা নিজনিজ এলাকায় লকডাউন কার্যকর করতে মাঠে থেকে কাজ করতে দেখা গেছে। ডিবি পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদেরকেও মাঠে দেখা গেছে প্রশাসনের দেয়া লকডাউন কার্যকর করতে। অমান্য কারীদের জরিমানা করাও হয়।

লকডাউনের প্রথম দিন সকাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের কারণে জেলা থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। পণ্যবাহি ট্রাক বা যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শহরে ওষুধ, মুদিখানা দোকন ছাড়া বিভিন্ন বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ ও থেমে থেমে হালকা বৃষ্টির জন্য রাস্তায় সাধারণ মানুষের চলাচল কম। তেমন চোখে পড়ার মত নয়।

এদিকে লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ সড়কের প্রবেশপথ সীল করে দেয়া হয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। জরুরী কোন কারণ ছাড়া চলাচল কারিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ফিরিয়ে দেয়া হচ্ছে। শহরে পুলিশের টহল টিমও রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ রোধে ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে মঙ্গবার রাত ১২টা থেকে আগামী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকহারে করোনা সংক্রমণ দেখা দেয়ায় এবং ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শংকায় স্থানীয় প্রশাসনের ১১ দফা নির্দেশনা দিয়ে সাত দিন জেলাজুড়ে সর্বাত্মক বিষেশ লকডাউন চলছে। সরকারের লকডাউনের ঘোষনার পাশাপাশি গত সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসন এই লকডাউন কর্মসুচি ঘোষণা করে।
কাজেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি প্রশাসন ও সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category