• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

লকডাউনের ২য় দিনে নাচোলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২১জনকে ৮হাজার জরিমানা|

Reporter Name / ২৩২ Time View
Update : বুধবার, ২৬ মে, ২০২১

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লকডাউনের ২য় দিনে নাচোলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১জনকে ৮হাজার জরিমানা করেছেন।
জানাগছে, আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১জনকে মাস্ক ব্যবহার না করা, বেপরোয়া গাড়ি চালনো ও দোকানপাট খুলে রাখার অপরাধে ৮হাজার টাকা জরিমানা করেছেন।
তিনি আরো জানান, লকডাউন বাস্তবায়নরে লক্ষ্যে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে। উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ জেলায় হঠাৎ করে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭দিনের লকডাউন ঘোষনা করেন।
সরেজমিনে দেখা যায়, নাচোল পৌর এলকা বাসস্ট্যান্ড মোড়, রেলস্টেশন ও নেজামপুর ইউনিয়ের, নেজামপুর বাজার, কসবা ইউনিয়নের ধানসুরা মোড় ও সোনাইচন্ডী হাট এলাকায় পুলিশী তৎপরতা থাকলেও নেজামপুর ইউনিয়নে কেন্দুয়া ঘাসুরা হাট এবং ফতেপুর ইউনিয়নের খোলসী মোড়ের সাপ্তাহিক হাট যথারীতি বসতে দেখা যায়। নাচোল রেলস্টেশন খেলার মাঠে লকডাউন উপেক্ষা করে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থীর মুখে মাস্ক লক্ষ্য করা যায়নি। এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশের টহল টিম গেলে তাৎক্ষনিক দোকান পাঠ বন্ধ করে দিলে পুলিশ চলে যাওয়ার পর আবারও দোকান পাঠ ও চায়ের স্টল চালু করে। এছাড়া রাস্তায় নশিমন-করিমন, অটোরিক্স্যা, সিএনজি ও চার্জার ভ্যান যাত্রী নিয়ে অবাধে চলাচল করতে দেখা গেছে।
চলমান এই লকডাউন বাস্তবায়ন সফল করতে জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আরো কঠোর নজরদারী দাবী করেছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca