শফিকুল ইসলাম,গোমস্তাপুর: করোনা সংক্রমণ চাঁপাইনবাবগঞ্জ জেলায় বেড়েই চলেছে। জেলা প্রশাসকের সাত দিনের বিশেষ লকডাউনের আজ তৃতীয় দিন। লকডাউন পালন কার্যকরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও গোমস্তাপুর থানা পুলিশ। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। খুঁটিনাটি করে জিজ্ঞেস করে খবর নেয়া হচ্ছে বাড়ির বাইরে বের হওয়ার কারণ । বৃহস্পতিবার (২৭মে ) সকালে রহনপুর পৌরসভার কলেজ মোড়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার নজির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করে রাস্তার পথচারীদের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষদের ঘরের ভিতরে রাখার জন্য আমরা নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছি। ইউনিয়ন পর্যায়ের গ্রামগুলোতে লকডাউন কেমন করে কার্যকর হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা প্রতিটা ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি তারা মাঠে গ্রাম পুলিশদের নিয়ে কাজ করছে এবং স্বেচ্ছাসেবকদের নির্দেশ দেওয়া হয়েছে মাঠে কাজ করার জন্য। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষদের এই লকডাউন কার্যকরে পাশে থাকার আহ্বান জানান তিনি।
অপরদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শাহরিয়ার নজির বলেন, আমরা পর্যায়ক্রমে শহরের পাশাপাশি গ্রামগুলোতে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রেখেছি। সাধারণ মানুষকে বাইরে বের না হতে নির্দেশ প্রদান করছি। গতকালকে (২৬মে) মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪৯ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৪৬,৬৫০ টাকা এবং (২৫ মে) ২৬টি মামলায় ১৩,৮০০টাকা জরিমানা করা হয়েছে। আর আজকে অভিযান চলমান রয়েছে।