• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সাপাহারে ১৫ লক্ষ টাকা মুল্যের মুর্তি উদ্ধার

Reporter Name / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কালো পাথরের একটি ভাঙ্গা মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিক অবস্থায় যার মূল্য ১৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়লিয়া গ্রামে অভিযান চালায়। পরে একটি পুকুর পাড় হতে একটি মূর্তির মাথা সহ ৬ খন্ড মূর্তির দেহের অংশবিশেষের পাথর পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার ওজন ২৩ কেজি ২৪০ গ্রাম। ভগ্ন মুর্তিটির আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা বলে ধারণা করছেন পুলিশ। এটি একটি প্রাচীন মুর্তি বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাঙ্গা মুর্তিটি থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উদ্ধারকৃত মূর্তি সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca