• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে লকডাউন কার্যকরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসিল্যান্ড মো.শাহরিয়ার নজির

Reporter Name / ২৯৫ Time View
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

গোমস্তাপুরে লকডাউন কার্যকরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসিল্যান্ড মো.শাহরিয়ার নজির

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ। করোনার সংক্রমণ অন্য জেলার তুলনায় চাপাইনবাবগঞ্জে তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। আজ তার চতুর্থ দিন। গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ লকডাউন কার্যকরে নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে। শুক্রবার (২৮ মে) উপজেলার বিভিন্ন মৌড়ে ঘুরে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া কোন কিছু খোলা ছিল না। বাইরে মানুষের উপস্থিতিও তেমন ছিল না। রাস্তাঘাটে যানবাহনের চলাচল তেমন লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার নজির বলেন, আমরা করোনা সংক্রমণ যাতে বেড়ে না যায় সে লক্ষ্যে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছি। পৌরসভার মহল্লায় ও ইউনিয়ন পর্যায়ের গ্রামগুলোতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টে জরিমানা করা হচ্ছে।আজ বিকাল ৫টা পর্যন্ত ৮টি মামলায় ৩ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বাড়ির বাইরে বিনা প্রয়োজনে বের হবেন না। আর প্রয়োজনে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবেন। নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca