• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী ১ রাজমিস্ত্রী নিহত

Reporter Name / ২৮৪ Time View
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী ১ রাজমিস্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঙ্গারিয়া পাড়া মোড়ে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সড়ক দুর্ঘটনায় নওসাদ নামে ১ রাজমিস্ত্রী নিহত হয়েছে।

নিহত ব্যক্তি নামোশংকরবাটী মিরপাড়ার মৃত সুবেদ শেখ ও মৃত আনোয়ারা বেগমের ছেলে মো. নওসাদ আলী পুটু (৪৭)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, ২৮ মে লকডাউনের চতুর্থ দিন শহরের শিবতলা মোড় থেকে বাই সাইকেলে নিজ বাড়ি যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে আঙ্গারিয়া পাড়া মোড়ে ঘটনাস্থলেই নিহত হয় নওসাদ।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়াও ট্রাক চালক ও ট্রাকটিকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন। ইমন আলী নামে তার ১৬ বছরের এক ছেলে এতিম হয়ে গেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category