• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিশিষ্ট ব্যাংকার ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ আব্দুল হান্নান আর নেই

Reporter Name / ১৮৭ Time View
Update : বুধবার, ২ জুন, ২০২১

নিউজ ডেক্স: দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শাহ আবদুল হান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি ইন্তেকাল করেন।
শাহ আবদুল হান্নানের ভাই শাহ আবদুল হালিম বলেন, গত ৮ মে থেকে তিনি হাপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দফায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
শাহ আব্দুল হান্নান বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও মিডিয়া পারসোনালিটি হিসেবে সর্বমহলে বেশ সমাদৃত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca