• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name / ৪৩৯ Time View
Update : বুধবার, ২ জুন, ২০২১

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

 

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বাগানপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন আজ বুধবার( ০২ জুন) বিকাল ৩ টার সময় বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ‌ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার ছেলে, চার মেয়ে ও দুই স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন। আজ রাত সাড়ে নয়টার সময় রহনপুর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য-জিয়াউর রহমান, গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, বীর মুক্তিযোদ্ধা আখতার আলি কচি খাঁন প্রমুখ। জানাজা শেষে রহমতপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। দাফনের পূর্বে তাকে গোমস্তাপুর থানার (ওসি) তদন্ত সেলিম রেজার একটি চৌকিস টিমের মাধ্যমে গার্ড অফ অনার প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca