• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গলাচিপায় সিনিয়র সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name / ৩৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার রাত ৮টায় গলাচিপা থানা পুলিশের আয়োজনে সিনিয়র সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেল, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন। এছারাও বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএসআই দিবাকর চন্দ্র দাস, এএসআই মো. জাহিদুল ইসলাম কবির, কনেস্টবল এনায়েত হোসেন, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। নির্ভীক সুদক্ষ এই পুলিশ অফিসার গলাচিপার বিভিন্ন আইনি কাজ, অপরাধ দমন সঠিকভাবে পরিচালনা করতে পেরেছেন বলে অনুষ্ঠানে বক্তারা জানান। বক্তারা চাকরি জীবনে তার ভবিষ্যত মঙ্গল কামনা করেন তিনি যেন দেশে পুলিশের দায়িত্ব ও সেবায় সঠিকভাবে পালন করতে পারেন। এসময় গলাচিপা থানার সকল পুলিশ সদস্য, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca