• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ২১ বছর ধরে শিক্ষকতা করেও পাননি বেতন-ভাতা, অর্থাভাবে পাচ্ছেন না চিকিৎসা

Reporter Name / ৩৭৩ Time View
Update : শুক্রবার, ৪ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে ২১ বছর ধরে শিক্ষকতা করেও পাননি বেতন-ভাতা, অর্থাভাবে পাচ্ছেন না চিকিৎসা

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২১ বছর ধরে বালিকা উচ্চবিদ্যালয়ে চাকরি করেও এখন পর্যন্ত পাননি কোন সরকারি বেতন-ভাতা। বর্তমানে প্যারালাইসিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েও অর্থাভাবে উপযুক্ত চিকিৎসা না পেয়ে দূর্বিষহ জীবন পার করছেন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাতরশিয়ার মো: তারিফ হোসেন নামের এক শিক্ষক। তিনি ২০০০ সালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের রশুনচক বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে অদ্যাবধি শিক্ষকতা করেই আসছেন। কিন্তু স্কুলটি এমপিও ভুক্ত হলেও সহকারি শিক্ষক তারিফ হোসেন সহ কয়েকজন শিক্ষক এখন পর্যন্ত কোন সরকারি বেতন-ভাতা না পেয়ে অনেক কষ্টেই কাটাচ্ছিলেন পারিবারিক জীবন। গত ১ বছর যাবৎ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বাবার সামান্য সম্পদ থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু গত ৬ মাস যাবৎ সারা শরীরে ঘা হয়ে জটিল এক রোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাঁর। কিন্তু পরিবার ও স্বজনদের সহযোগীতা নিয়েও উন্নত চিকিৎসার অর্থ যোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এরই মাঝে গত ২ মাস থেকে আবারো প্যারালাইসিসে আক্রান্ত হলে চরম দূর্বিষহ হয়ে ওঠে এই শিক্ষকের জীবন। উন্নত চিকিৎসা তো পাচ্ছেন না, বরং বর্তমানে খাওয়া ও পরা সহ ব্যক্তিগত সকল কাজেই তিনি অক্ষম হয়ে পড়েছেন। রোগাক্রান্ত সেই শিক্ষকরে সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘ ২১ বছর যাবৎ আমি সরকারি এমপিওভুক্ত একটি বালিকা উচ্চবিদ্যালয়ে চাকরি করে আসছি। কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার বেতন-ভাতা আমি পাইনি। অদ্যাবধি আমি সরকারের সুদৃষ্টির অপেক্ষাই রয়েছি। আমার মতো হতভাগা আর কেউ নেই। বর্তমানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমি চরম অসহায় হয়ে পড়েছি। পরিবার ও স্বজনদের সহযোগীতা নিয়ে কোন রকমে এই পর্যন্ত জীবন অতিবাহিত করলেও বর্তমানে আমি সর্বদিক দিয়েই অক্ষম হয়ে পড়েছি। ঔষধ কেনার পয়সাও আমার কাছে নেই। আমি বাঁচতে চাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি সহ আমার উন্নত চিকিৎসার জন্য সরকার, জেলা প্রশাসক মহোদয়, উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি গণের নিকট দোয়া ও সহযোগীতার আবেদন করছি। মিডিয়ার সামনে এসব অসহায়ত্বের কথা জানানোর সময় কেঁদে ফেলেন সেই শিক্ষক। এসব বিষয়ে জানতে চাইলে রশুনচক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম বলেন, মো: তারিফ হোসেন অত্র বালিকা উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করে আসছেন। এমপিওভুক্ত না হওয়ায় তিনি এখন পর্যন্ত কোন সরকারি বেতন-ভাতা পাননি। তবুও বেতনের আশায় তিনি অনেক চেষ্টা করে যাচ্ছেন। আমরাও আমাদের জায়গা থেকে সহযোগীতা করে আসছি। বর্তমানে বিভন্ন রোগে আক্রান্ত হয়ে আসলেই তাঁর জীবনটি অনেকটাই দূর্বিষহ হয়ে উঠেছে। এখন উনার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। উনার পক্ষ থেকে আমি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি। এসময় পরিবার, আত্নীয়-স্বজন ও তাঁর সহকর্মীগণ তাঁর জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন । রোগীর মোবাইল নাম্বার : 01726377369, স্বজন : 01751209198


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca