• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

হাছান মাহমুদ এমপির জন্মদিন উপলক্ষে নাচোলে বৃক্ষরোপণ পালিত

Reporter Name / ২৮৩ Time View
Update : শনিবার, ৫ জুন, ২০২১

স্বদেশ মাহাতো,
বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির জন্মদিন উপলক্ষে নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসান রশিদুজ্জামান বিপ্লব এর নির্দেশনায় নাচোল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ করে। বৃক্ষ রোপণ কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম, নাচোল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফারুক আহমেদ বাবু, নাচোল উপজেলা যুবলীগের সহ সম্পাদক আরিফ হোসেন মামুন, নাচোল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক অসীম উদ্দিন আপেল, নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাওন শেখ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ মুশফিকুর রহিম, নাচোল সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আলসাবা, নাচোল পৌর যুবলীগের সদস্য সাধন মন্ডল, নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ আজিম আহমেদ, নাচোল উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ অহিদুজ্জামান সজন শেখ প্রমূখ।

এসময় নাচোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ বাবু বলেন, জাতির জনকের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে তিনটি করে বৃক্ষ রোপণ করার নির্দেশনা দিয়েছেন। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাছান মাহমুদ এমপি স্যারের জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপন করেছি। এসময় তিনি দেশের কল্যানে সবাইকে তিনটি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category