• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে দুঃস্থদের চাল মজুদ ও বিক্রির দায়ে চালসহ গ্রেফতার-১

Reporter Name / ৩১৯ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দু:স্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় দু:স্থদের বিতরনের জন্য সরকারী বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে এক মজুদদারকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার(২৩ নভেম্বর) বিকেলে  নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা এলাকায় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩শ ২০ কেজি চাল জব্দ এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মজুদদার পাতান আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি একই ইউনিয়নের টাকাহারা গ্রামের রইসউদ্দিনের ছেলে । একই কারনে অভিযুক্ত ব্যাক্তি টাকাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  পাতান আলীর ভাই ইউনুস আলী পলাতক রয়েছে। নাচোল উপজেলা নির্বার্হী অফিসার সাবিহা সুলতানা জানান, জেলা গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তা টাকাহারা এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল জব্দ করা হয় এবং এ সময় গোডাউন মালিক পাতান কে গ্রেফতার করা হয়।জব্দকৃত চালের পরিমান ১৩শ ২০ কেজি। তিনি আরও জানান, এ ঘটনায় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca