• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে নিখোঁজের ৬ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

Reporter Name / ২৩১ Time View
Update : সোমবার, ৭ জুন, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংক থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, শনিবার দুপুরে শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন তারা।
শাহিনুর ওই গ্রামের আবদুর রউফের ছেলে। ময়মনসিংহের রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন তিনি।
মঙ্গলবার রাত ১০টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিনুর নিখোঁজ হন বলে তার বাবা পরদিন তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন। ওসি খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটি ট্যাংক থেকে শাহিনুরের লাশ উদ্ধার করে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca