• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

আম মানব গণমাধ্যম কর্মী আহসান হাবিব

Reporter Name / ২০৭ Time View
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : সারা বাংলাদেশের মধ্যে আম শব্দ টি আসলেই চলে আসে ম্যাংগোসিটি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের নাম। কারণ শিবগঞ্জের আদি চমচম যেমন শিবগঞ্জেই হয় ঠিক তেমনি গোপালভোগ, ক্ষিরশেপাত, আশ্বিনা, ফজলি, গুঠি, হিম সাগর আম চাঁপাইনবাবগঞ্জেই সর্বোউৎকৃষ্ট হয়। বিড়াট একটা অংশের মানুষ আম কেন্দ্রিক নির্ভরশীল। পরম মমতায় আম গাছ ও ফল ফলিয়েই আমের রাজধানী খেতাবটা পেয়েছে এ জেলার মানুষ।

সাংবাদিক, উকিল, ডাক্তার, ব্যাংকার, শিল্পপতি কার নেই আম বাগান এ জেলায়। অধিকাংশ চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোন না কোন ভাবে আমকে পূজিত করেই আজ শিল্পপতি, কোটিপতি হয়েছে। কেউ নিজে বাগান কেনে, কেউ শেয়ার নেয়, কেউ গাছ বিক্রি করে দেয়, কেউ অধিক বছরের জন্য বাগান লিজও নিয়ে নেয়। মানুষ দিনদিন আম বাগান কেটে সাবাড় করছে আবার নতুন নতুন ভিন্ন বাগানও তৈরি করছেন। তবে বাগান তৈরি কমে গেছে।

শিবগঞ্জ উপজেলার সিনিয়র গণমাধ্যম কর্মী আহসান হাবিব। কাজ করেন কালের কণ্ঠ ও এসএ টিভিতে। শিবগঞ্জ প্রেসক্লাবের সদসস্যও তিনি। মাটি ও মানুষ মানে সাদা মনের মানুষ আহসান হাবিব আন্তর্জাতিক মানের প্যাকিং, আমের বিকল্প পণ্য উৎপাদন, ম্যাংগো প্রটেকশন ব্যাগ ব্যবসা, আমের ব্রান্ডিং সব কিছুতেই সবার চেয়ে আলাদা ছাপ রেখে চলেছেন। দেশে তো বটে বিদেশেও তার বাগানের আম এখন চলে যাচ্ছে। সরকারি বড় পৃষ্ঠ পোষাকতা পেলে আম বাগান তৈরিতে বিপ্লব ঘটাতে সক্ষম আহসান।

এক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, আমের নানান বিষয় নিয়ে থেকেছি, আম উৎপাদনকারীদের সাথে সব সময় উঠাবসা করেছি। এ কারণেই মনে হয় আম বিষয়ে একটু বেশি জানা হয়েছে। এলাকায় আমাকে অনেকেই বলে আম মানব। আম মানব বলে ডাকে। ভালোই লাগে ডাকটি শুনতে।

আহসান হাবিব আরও জানান, আম নিয়ে যারা মিথ্যাচার ও নাটক করে, তসরুপ করে তাদের জিহ্বাটা টেনে ধরাটাও আমার কাজ এ জেলার সন্তান হিসেবে। বর্তমানে করোনা কালীন সময়েও আম ক্রেতা-বিক্রেতাদের কোন সমস্যা হচ্ছেনা। আপনারা দলবেঁধে সকল গুজবকে উড়িয়ে চলে আসুন বাণিজ্য ও আম খেতে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে।

আম ব্যবসায়ীদের সহজে বাজারজাত ও সরবরাহে সহায়তার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি গণমাধ্যম কর্মী আহসান হাবিব।

ডি এম কপোত নবী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category