• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দরকে নতুন রুপে সাজানোর অঙ্গিকার

Reporter Name / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

দেশের একমাত্র চতুর্দশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরকে নতুন রুপে সাজানোর অঙ্গিকার করলেন বাংলাবান্ধা আমদানী রপ্তানিকারক গ্রুপ। ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি,পর্যটন শিল্পের বিকাশ এবং ভারত,নেপাল,ভুটান ও চীনের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের জন্য নতুন উদ্যােগ নেয়ার পরিকল্পনা গ্রহণ করছেন তারা। সরকার বাংলাদেশের স্থলবন্দর গুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি বর্তমানে বন্ধ থাকা অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি চালু করা, অনিয়ম দূর্নীতি রোধ করে সরকারের রাজস্ব আদায়ের কাজ করাসহ বন্দরের উন্নয়নে সকল কাজ করবে নবগঠিত বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ।

আজ বুধবার (১৬ জুন) দুপুরে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্ণারের বেরং কমপ্লেক্স মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এমন সিদ্ধান্ত গ্রহণ করেন।

মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান রেজাউল করিম শাহীন,কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, হারুন-অর-রশিদ সেলিম, দপ্তর সম্পাদক সোহেল রানা প্রধান মানিকসহ নবনির্বাচত ২৫ সদস্যের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের নতুন কমিটির সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক গ্রুপকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৯ জুন তেঁতুলিয়ার ডাকবাংলোয় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca