• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মুজিব বাঙালি বাংলাদেশ” সচিত্র গ্রন্থের মোড়ক উম্মোচন

Reporter Name / ৩৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুজিববর্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক প্রকাশনা “মুজিব বাঙালি বাংলাদেশ” সচিত্র গ্রন্থ ও ই-বুকের মোড়ক উন্মোচন করেছেন। তিনি গতকাল মঙ্গলবার (১৫ জুন, ২০২১) এসএসএফের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে দরবারে যুক্ত হয়ে মোড়ক উন্মোচন করেন। সচিত্র গ্রন্থটির সম্পাদক স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়।

জয়ীতা প্রকাশনী থেকে প্রকাশিত সচিত্র গ্রন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের দুই শতাধিক সংবাদচিত্র ব্যবহার করা হয়েছে। ছবিগুলো তুলেছেন রশীদ তালুকদার, মোশারফ হোসেন, গোলাম মাওলা, কামরুল হুদা, আফতাব আহমেদ, মোহাম্মদ আলম, আকিল খান, জালাল উদ্দিন হায়দার, মোকাদ্দেস আলী, রফিকুর রহমান, বাল কৃষ্ণান ও পাভেল রহমান।

বইটি প্রকাশে বিশেষভাবে সহযোগিতা করেছেন আসওয়াত আকসির মুজিব ওয়াসি। আরও যারা সহযোগিতা করেছেন মুবাশ্শারাহ মতিন, হাসিবুর বাশার হামিদ, মো. আরিফুল হক, সাহিদা বেগম ও শিল্পী আজমল হোসেন এবং রাসেল কান্তি দাশ।

‘মুজিব বাঙালি বাংলাদেশ’-এর প্রচ্ছদ ও অঙ্গপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ। ঐতিহাসিক আলোকচিত্র সংবলিত গ্রন্থটির তথ্য সংগ্রহ করা হয়েছে ‘জাতির জনক’, ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’, ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’, ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’, ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ও ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থগুলো থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca