• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

এইমাত্র পাওয়া। বাগাতিপাড়া জামনগরে সড়ক দুর্ঘটনায় চালক সহ আহত-৪

Reporter Name / ৩৯৮ Time View
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর-চাঁইপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃবাবলু আলী (৬০)
পিতাঃ-ইয়াকুব প্রামানিক,
গ্রামঃ-জামনগর চাইপাড়া,
নামে এক বৃদ্ধাকে মেরে পালানোর সময়, নিয়ন্ত্রণ হরিয়ে নব দম্পতি শ্রীঃ নয়ন কুন্ডু (২৩) পিতাঃ- শ্রীঃ- নীমায় কুন্ডু ও তার স্ত্রী শ্রীমতীঃ রিংকি রানী মন্ডল, (১৯)
গ্রামঃ দয়রামপুর ধূপাইল কে মারলে নব দম্পতি ও বৃদ্ধা গুরুতর আহত হয়।

এসময় আশেপাশের লোকজন এসে তাদের কে পুঠিয়া মেডিক্যালে নিয়ে গেলে পুঠিয়া মেডিক্যালের কর্তব্যরত ডাক্তার ওই তিন জন সহ মোটর সাইকেল আরোহী মোঃ নয়ন ইসলাম(২১) কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত রিংকির মামা, সঞ্জয় কুমার জানান তাদের অবস্থা আশঙ্কাজনক।

মোটর সাইকেল আরোহী নয়ন ইসলাম (২১) জামনগর ইউনিয়নের হাপঁনিয়া গ্রামের মোঃ রমজান আলীর ছেলে , নয়ন ইসলাম, মোটরসাইকেল নিয়ে আড়ানী বাজার হতে জামনগর আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূরঘটনাটি ঘটায়।

সোমবার (১৭ জুন) সন্ধা ৭.৩০মিঃ দিকে বাগাতিপাড়া উপজেলা ২নং জামনগর ইউনিয়নের চাইঁপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ওই নবদম্পতির বাবা জানান আমার মেয়ে ও মেয়ে জামায় গত মঙ্গলবার সন্ধায় সিতলা পূজা উপলক্ষে আমাদের বাড়িতে বেড়াতে আসে, গাড়ি ঠিক করা হয়েছে, আগামীকাল সকালে আমার মেয়ে ও মেয়ে জামায় তাদের বাড়িতে যাওয়ার কথা, আজ সন্ধায় আড়ানি বাজারে জামা কাপড় কিনতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিছুক্ষণ পর জানতে পারি এই দূর্ঘটনার বিষয়ে এরপর আমার মেয়ে ও মেয়ে জামায় কে পুঠিয়া মেডিক্যাল নিয়ে যায়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন দূর্ঘনার কথা শুনতে পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠায়
এবং ঘটনাস্থল প্রদর্শন করে রেজিস্ট্রেশন বিহীন একটি টি, ভি, এস, ১১০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca