• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বেনাপোলে শীতের পিঠা বিক্রি জমজমাট

Reporter Name / ৩৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ-
শীতের সঙ্গে পাল্লা দিয়ে যশোরের বেনাপোল চলছে শীতের পিঠা বিক্রি। রাস্তার বিভিন্ন মোড়, এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও মার্কেটের সামনে খোলা আকাশের নিচে শীতের পিঠা বিক্রি করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। তবে পুরুষের চেয়ে নারী পিঠা বিক্রেতাই বেশি।

ভোর থেকে মধ্যে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি। শুধু যে কর্মজীবী মানুষেরা এই পিঠা খান তা নয়, সব শ্রেণি পেশার মানুষ এ পিঠা খাচ্ছেন।

সরেজমিনে বেনাপোলের বিভিন্ন এলাকা ঘুরে আমাদের সহকর্মী সেলিম রেজা তাজ জানান, অলি-গলি, রাস্তার মোড়ে বসেছে চিতই, ভাপা ও তেলের পিঠার দোকান। প্রতিদিন সকাল থেকেই পিঠা বিক্রি হচ্ছে। ফুটপাতের দোকান ঘিরে ক্রেতারা বসে আছেন। নারী বিক্রেতা পিঠা তৈরি করছেন আর গরম গরম পিঠা তুলে দিচ্ছেন সামনে বসে থাকা ক্রেতার প্লেটে। কেউ কেউ প্যাকেটে ভরে গরম পিঠা নিয়ে যাচ্ছেন বাড়িতে।

পিঠা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, চিতই পিঠা, ভাপা পিঠা ও তেলের পিঠাই সাধারণত বানান তারা। এসব পিঠার দামও খুব বেশি নয়। আর চাহিদাও অনেক।

পিঠা বিক্রেতা সিদ্দিক বলেন,চিতই পিঠা ৫ টাকা, তেলের পিঠা ৫ টাকা, ভাপা পিঠা ১০ টাকা,কুলির পিঠা ৫ টাকা। চিতই পিঠার সঙ্গে দেয়া হয় সরিষা ভর্তা ও শুটকি ভর্তা। আর ভাপা পিঠার সঙ্গে খেজুরের গুড় ও নারকেল মিশ্রিত থাকে।

সেলিম রেজা তাজ
বেনাপোল,যশোর
মোবাঃ০১৭১৪১৭৮৪৩৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca