• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গোদাগাড়ী মডেল থানায় নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে বরণ

Reporter Name / ৩৪৬ Time View
Update : শনিবার, ১৯ জুন, ২০২১

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম কে ফুলের তোড়া দিয়ে বরণ করেছে গোদাগাড়ী পৌর প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট তৌসিক আহমেদ মাসুম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি সারওয়ার সবুজ, যুগ্ন সেক্রেটারি আব্দুল আলিম, কোষাধক্ষ্য আলামিন সহ সদস্যবিন্দু উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে নবাগত যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) বলেন আমি কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী। আমি সততা ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে গোদাগাড়ী মডেল থানা কে একটি আদর্শ মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। গোদাগাড়ী উপজেলায় সন্ত্রাস,নাশকতা,জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca