• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

লেবানন ত্যাগ করছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী

Reporter Name / ৫২৮ Time View
Update : শনিবার, ১৯ জুন, ২০২১

লেবানন থেকে ৪২২ জন অবৈধ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় শুক্রবার (১৮ জুন) বিকেল ৪:৪৫ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমান থেকে উড্ডয়ন হয়ে “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স” বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আগামীকাল শনিবার (১৭ জুন)ভোর ৫:০০ টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের কথা রয়েছে।

ফেরত যাওয়া প্রবাসীরা জানায়, লেবানন দীর্ঘ প্রায় ২ বছর ধরে লেবাননে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, বৈরুত পোর্টে বিস্ফোরণ, সেই সাথে করোনা ভাইরাসের প্রকোপ, বিশেষ করে ডলার সংকট কারণে এদেশ ত্যাগ করছে তারা। যেখানে ১:৫ লেবানিজ পাউন্ড দিয়ে এক ডলার পাওয়া যেত বর্তমানে এক ডলার করতে হচ্ছে ১৫:৫০ লেবানিজ পাউন্ড। ডলারের মূল্য বৃদ্ধি হলেও মাসিক বেতন আগের ন্যায় মালিক পক্ষ দেয়ায় ডলারের রূপান্তর করলে পাওয়া যায় ৬০ বা ৭০ $ আমেরিকান ডলার। দেশে নিজেদের পরিবার পরিজনকে টাকা পাঠানো দূরের কথা এখানে খেয়ে ধেয়ে নিজেরা জীবন যাপন করতে কষ্ট হচ্ছে বলেন তারা। তাই বাধ্য হয়ে দেশ থেকে টাকা এনে দূতাবাসে টিকেটের মূল্য পরিশোধ করে ফিরতে হচ্ছে বলেন অনেকে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জুন) নিবন্ধনকৃত এবং প্রকাশিত সিরিয়ালধারীদের মাঝে বিমান টিকেট তুলে দেয় দূতাবাস। এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও প্রথম সচিব(শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ডিসেম্বরে লেবানন প্রবাসীদের দাবীতে বাংলাদেশ দূতাবাস স্বেচ্ছায় দেশে ফিরতে নাম নিবন্ধনের বিশেষ কর্মসূচী ঘোষণা করেন। গত ১৫ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিশেষ ফ্লাইট শুরু হয়ে ১৬টি ফ্লাইটের মাধ্যমে প্রায় সাত হাজারের অধিক প্রবাসী দেশে ফেরত গেল। এই মাসে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ফ্লাইটে আজ ৪২২ জন প্রবাসী দেশে ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca