• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বালিয়াঘাট্টা ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ৩৯৭ Time View
Update : শনিবার, ১৯ জুন, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ
বালিয়াঘাট্টা ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা ফুটবল মাঠে শুক্রবার (১৮ জুন) বিকেলে এ ফাইনাল খেলা হয়।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে পদ্মা ফুটবল একাদশ ৪-৩ গোলে মহানন্দা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত থাকলে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়।
ফাইনালে সেরা খেলোয়াড় হন বিজয়ী পদ্মা দলের আসাদ। একই দলের খোকন হাজি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। সর্বোচ্চ গোলদাতা হন শাকিল।

খেলা শেষে প্রফেসর শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি নুর আজাহার আলী বড় বাবু উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, গ্রামের কৃতি সন্তান শামসুল করিম, এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় আব্দুল বাশির, ছোট বাবুসহ অন্যরা।

ধারাভাষ্যে ছিলেন, জাহাঙ্গীর আলম সেলিম, শামসুল করিম ও মাসুম।

রেফারী ছিলেন, মশিউর রহমান সাজু (মধ্যমাঠ), অমিতাভ ও তুহিন।

উল্লেখ্য, বালিয়াঘাট্টা গ্রামের খেলোয়াড়দের সমন্বয়ে ৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা হয় ১৭ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category