• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ভোলাহাটে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ হস্তান্তরের ২য় পর্যা‌য়ের শুভ উদ্বোধন

Reporter Name / ৩৬০ Time View
Update : রবিবার, ২০ জুন, ২০২১

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন – গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২০‌শে জুন রোজ রোববার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় ২য় পর্যায়ে ৩৯১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অ‌ফিসার সমর কুমার পাল, সহকারী কমিশনার ভূমি মোঃ শেখ মেহেদি ইসলাম, থানার অফিসার ইনচার্জ ‌মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার জেলা আ’লীগের সহসভাপতি মোঃ আঃ খালেক, সাধারন সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ,সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম,ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াজদানি আল রা‌জি জর্জ,গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আঃ কাদের, দলদলী ইউপি চেয়ারম্যান মোঃ আরজেদ আলী ভুটু,জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মুশফিকুল ইসলাম তারাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রথম ধাপে এই উপজেলায় ১৬০ জন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৩৯১ টি পরিবার জমি ও গৃহ পাচ্ছেন।৩য় পর্যায়ে ৪০০ টি ঘর চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca